হাজারীবাগে পোশাক কারখানার আগুন নিভেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে ১৮১ নম্বর শেরে বাংলা রোডে জিনস ট্রিট লিমিটেড নামের একটি পোশাক কারখানার গুদামে আজ শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও নয়-দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে সোয়া তিনটার দিকে আগুন নেভায়। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

প্রতিষ্ঠানের মালিক মো. জামাল উদ্দিন বলেন, আগুনে ৯ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এর আগে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল ‘করিম লেদার’ নামের ট্যানারিতে এ আগুন লাগে।