হাজারীবাগে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বাসা থেকে আবদুস সবুর (৩২) নামের এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আবদুস সবুর চাঁদনী চক মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। থাকতেন হাজারীবাগ থানার নীলাম্বর সাহা রোডে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তিনি ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা প্রথমে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তাঁরা দরজা ভেঙে দেখেন, তিনি ঘরে পড়ে আছেন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় চামড়া উঠে গেছে। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করা হলে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনেছি। হাসপাতালে গিয়ে বিস্তারিত জানতে পারব।’হাসপাতাল সূত্র জানায়, এদিকে গতকাল মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৬৫) নিহত হয়েছেন।