হাজারীবাগে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে গতকাল সোমবার ভোরে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মনির হোসেন কালু (১৯)। পুলিশের ধারণা, কাসিদা গাওয়ার জন্য এলাকা থেকে তোলা টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।মনিরের স্বজনেরা জানান, মনির হাজারীবাগের নিমতলার ২৪৩/৩ নম্বর বাড়ির দোতলায় থাকতেন এবং নিচতলায় কাপড় ছাপার কারখানায় কাজ করতেন। তিনি গত রোববার দিবাগত রাত তিনটার দিকে কাসিদা গাওয়ার জন্য কারখানা থেকে বের হন। সে সময়ে দুর্বৃত্তরা তাঁর মাথায় আঘাত করে।মনিরের মামা জামাল জানান, তাঁকে ভোরে ফোন করে জানানো হয়, টিলাবাড়ী এলাকায় মনির আহতাবস্থায় পড়ে আছেন। এরপর তিনি সেখানে গিয়ে মনিরকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মনিরের বাবার নাম মোন্তাজ মিয়া, গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার চিনারচর গ্রামে। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সেহিরর সময় কাসিদা গাওয়ার জন্য স্থানীয় যুবকেরা প্রতি বাড়িতে গিয়ে টাকা তোলেন। এই টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে মনির খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।