হাজারীবাগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ দিবস-২০১৬ উপলক্ষে গতকাল সোমবার পুরান ঢাকার হাজারীবাগ কমিউনিটি সেন্টারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাবাসী সংগঠন ও জাতিসংঘ তথ্যকেন্দ্র। অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশন ও লাইফ৷
চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে শিশুদের জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বাণী পড়ে শোনানো হয়। ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মো. আখতারুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতিসংঘের তথ্যকেন্দ্রের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। এ ছাড়া ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদা বকস, মাস ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ শাহরুক আহম্মেদ, কর্মী সংঘের সহকারী মহাসচিব শাহিন পারভিন, ঢাকাবাসীর সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।