প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম হাজারীবাগের ঝাউচরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বুধবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও মামুন সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানতে চাইলে আবু সাঈদ প্রথম আলোকে বলেন, বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঝাউচরের মীর শওকত আলী সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সড়কের দুপাশে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা ও দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে ডিএসসিসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ র্যাব-পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন।