হাজারীবাগের ট্যানারি দ্রুত সাভারে সরিয়ে নেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগের ট্যানারি দ্রুত সাভারে সরিয়ে নেওয়ার এবং এ বিষয়ে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান।তাঁরা সরকারকে ঢিলেমি পরিহার করে অবিলম্বে সাভারে ইটিপি স্থাপনের কাজ শেষ করার পাশাপাশি ট্যানারি প্রতিস্থাপনের অবকাঠামোগত নির্মাণকাজ শুরু করতে মালিকদের বাধ্য করার আহ্বান জানান।সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, যুগ্ম সম্পাদক শাহাজাহান মৃধা, সালমা এ শফি প্রমুখ বক্তব্য দেন।