হাজি সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজ থেকে মাদক ও ঘুষ-দুর্নীতি দূর করতে জনসচেতনতা সৃষ্টির জন্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে সিংড়া হাজি কল্যাণ পরিষদ। গতকাল নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে সহস্রাধিক হাজি ওই সমাবেশে অংশ নেন। সমাবেশে যোগ দিতে সিংড়ার প্রত্যন্ত এলাকা থেকে শত শত হাজি সমবেত হন। আবু জাহেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক সাংসদ সাইফুল ইসলাম, কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। আবুল কালাম আজাদ বলেন, হাজি ব্যক্তিরা সমাজে শ্রদ্ধেয়। তাঁদের অনেকে অনুসরণ করেন। তাই তাঁরা সমাজ গঠনে উপযুক্ত ভূমিকা রাখতে পারবেন। পরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এক শোভাযাত্রা বের হয়। এ সময় হাজিরা ‘মাদককে না বলি, সন্ত্রাসমুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত অফিস চাই’ বলে স্লোগান দেন।