হাজি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার হাজি সম্মেলন হয়েছে। পশ্চিম রঘুনাথপুর দারুসসালাম জামে মসজিদ চত্বরে উপজেলা হাজি কল্যাণ সমিতি এর আয়োজন করে। সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি হাজি আবদুল গফুর। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ হাফিজউদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান ও জেলা হাজি কল্যাণ সমিতির সম্পাদক রফিকুল ইসলাম। বক্তব্য দেন সমিতির সম্পাদক মো. হাসান আলী, সদস্য কাজী ওবাইদুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। এতে উপজেলার আড়াই শতাধিক হাজি উপস্থিত ছিলেন।