হাজি সেলিমের কবিতায় দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছেন, বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,/ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী-পুরুষ এখন ফিফটি ফিফটি মিলিয়ে এক শ। তাই ন্যায়বিচারের স্বার্থে পুরুষ নির্যাতনবিরোধী আইন করা দরকার।’
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় এভাবেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বজনপঠিত ‘নারী’ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বলে চালিয়ে দিলেন স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম। দাবি তুললেন পুরুষ নির্যাতনবিরোধী আইন করার।
স্পিকার শিরীর শারমিন চৌধুরী এ সময় অধিবেশনের সভাপতির আসনে ছিলেন। তাঁর এই ভুল বক্তব্য কেউ সংশোধন করে দেননি, উল্টো কয়েকজন টেবিল চাপড়ে বাহবা দিয়েছেন। তবে বেশির ভাগ নারী সাংসদ হইচই করে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান। নিয়ম অনুসারে সংসদের সব বক্তব্য রেকর্ড রাখা হয়।
এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সংসদের অধিবেশন ২৯ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।