হাজি সেলিমের স্ত্রীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজি সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ দুদকের আবেদন নিষ্পত্তি করে এ নির্দেশ দেন।