হাজিদের বিশ্রামে ৫০ সেট বালিশ-তোশক দিলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পে অবস্থানরত হাজিদের বিশ্রাম নেওয়ার সুবিধার্থে তাঁর ও শেখ রেহানার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ সেট বালিশ, চাদর, তোশক ও বালিশের কাভার প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে. কর্নেল মোহাম্মদ সাইফ উল্লাহ্ এসব দ্রব্য হাজিদের উপস্থিতিতে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পের পরিচালক আবু সালেহ মোস্তফা কামালের কাছে পৌঁছে দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।