হাজিরা দিতে এসে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলায় হাজিরা দিতে এসে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল বুধবার বিকেলে জিন্নত আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে। ধরমপাশার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক জমিসংক্রান্ত বিরোধ নিয়ে উপজেলার দাতিয়াপাড়া গ্রামের জিন্নত আলীর বিরুদ্ধে তাঁর বড় বোন জামেনা খাতুন (৫২) গত বছরের ১৮ নভেম্বর ওই আদালতে একটি মামলা করেন। ওই মামলায় গতকাল হাজিরা দিতে এলে আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন তাঁর জামিন নামঞ্জুর করেন। বিকেল সাড়ে তিনটার দিকে হাজতখানায় তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পুলিশ সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।