হাজিরা দিতে এসে হামলার শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের মাদ্রাসা মোড়ে গতকাল রোববার দুপুরে মামলার হাজিরা দিতে এসে হামলার শিকার হয়ে আহত হয়েছেন বড়াইগ্রাম উপজেলার দুই সহোদর। তাঁদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।নাটোর থানা সূত্রে জানা গেছে, বড়াইগ্রামের কামারদহ গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সেন্টু ও ভুট্টু রোববার একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নাটোর জজ আদালতে আসছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা মাদ্রাসা মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। তারা তাঁদের ব্যবহূত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনের সেট ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় সততা ক্লিনিকে ভর্তি করে। তাঁদের আইনজীবী সৈয়দ মোজাম্মেল হোসেন নাটোরের দায়রা জজ আদালতে ঘটনাটি তুলে ধরে দরখাস্ত করেন।