হাজী দানেশে ভর্তির আবেদনের সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় ওই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তি আবেদন ফি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে হবে। বিজ্ঞপ্তি।