হাজী দানেশের নতুন উপাচার্য রুহুল আমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার তাঁকে নিয়োগ দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রুহুল আমিনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।