হাজী দানেশের নতুন উপাচার্যকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন উপাচার্য মো. রুহুল আমিনকে গত রোববার সন্ধ্যায় সংবর্ধনা দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক ফোরাম, সাদা দল, কর্মকর্তা সমিতি, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, অফিসার্স ফোরাম, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, কর্মচারী সমিতি, প্রগতিশীল কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর মিলনায়তনে রেজিস্ট্রার বলরাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশ্ববিদ্যালয়ের সাতজন ডিন শুভেচ্ছা বক্তব্য দেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সব কাজে নবনিযুক্ত উপাচার্যকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।