হাজীগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে ৬০ হাজার টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ের কক্ষ থেকে ৬০ হাজার টাকা চুরি হয়েছে। কার্যালয়ে এসে গতকাল রোববার সকালে মেয়র এবং কর্মকর্তা-কর্মচারীরা চুরির বিষয়টি নিশ্চিত হন।
পৌরসভার কোষাধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া জানান, গত বৃহস্পতিবার কাজ শেষ করে কার্যালয় থেকে যাওয়ার সময় তাঁর কক্ষের স্টিলের আলমারিতে পৌরসভার বিভিন্ন খাতের ৬০ হাজার টাকা রেখে যান।
গতকাল সকালে এসে দেখেন, কক্ষের দরজাটি ভেতর থেকে বন্ধ। একপর্যায়ে পৌর কার্যালয়ের দক্ষিণ পাশে জালানার গ্রিল কাটা দেখতে পান। পরে গ্রিলের কাটা অংশ দিয়ে একজনকে ভেতরে ঢুকিয়ে দরজা খোলা হয়। তিনি আরও জানান, ভেতরে ঢুকে আলমারির দরজা ভাঙা পাওয়া যায়। সেখান থেকে ওই ৬০ হাজার টাকা চুরি হয়েছে। তিনি বিষয়টি পৌরসভার মেয়র আবদুল মান্নান খানকে জানিয়েছেন।