হাজীগঞ্জে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রামের আবদুর রহিমের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে জ্বলা আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, আবদুর রহিম পেশায় একজন দিনমজুর।