হাজীগঞ্জে আগুনে পুড়ে সাত দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে গত মঙ্গলবার দিবাগত রাতে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানমালিকদের কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো: তাজুল ইসলামের ওয়ার্কসপ, সিরাজুল ইসলামের আইসক্রিমের ফ্যাক্টরি, দ্বীন ইসলামের স্টেশনারি দোকান, আলমগীর হোসেনের চায়ের দোকান, দুলাল হোসেনের চাউলের দোকান, কামাল হোসেনের মুদির দোকান ও জাহাঙ্গীর মোল্লার মুদির দোকান। বাজারের দোকানদারেরা জানান, মঙ্গলবার রাত দুইটায় সিরাজুল ইসলামের আইসক্রিমের ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয়।