হাজীগঞ্জে এক চেয়ারম্যান প্রার্থীকে নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জের হাটিলা (পূর্ব) ইউনিয়নে আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ওই ইউপির রিটার্নিং কর্মকর্তা জুলফিকার আলী তাঁকে এই নোটিশ দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধিমালার ১১-এর (১) ধারা অনুযায়ী ‘মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করা যাবে না বা প্রার্থী পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারিবেন না।’ রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সোহরাব হোসেন কয়েক শ লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এতে বিধি লঙ্ঘিত হয়েছে।