হাজীগঞ্জে গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ডাটরা শিবপুর গ্রাম থেকে গতকাল সোমবার অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।এদিকে গতকাল সকালে মাওয়া-কাওড়াকান্দি রুটের শিবচরের কাঁঠালবাড়ী বাঘির চর এলাকার পদ্মা নদীতে এক যুবকের লাশ দেখতে পান এলাকাবাসী। তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, গতকাল সকালে ডাটরা শিবপুরে ইরি-বোরো খেতের পাশে ওই যুবকের গলাকাটা লাশ দেখতে পান এলাকাবাসী। তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে দুটি ছুরি ও একটি লাঠি উদ্ধার করা হয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় গ্রাম পুলিশ বিধান চন্দ্র পাল হত্যা মামলা দায়ের করেছেন।