হাজীগঞ্জে গৃহবধূ ও তরুণীর অস্বাভাবিক মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক তরুণী ও এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দুটি ঘটনাতেই হাজীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা ১১টার দিকে জেসমিন আক্তার (১৭) নামের এক তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলা দেড়টার দিকে সে মারা যায়। তার বাড়ি উপজেলার বড়কুল (পূর্ব) ইউনিয়নের দিগচাইল গ্রামে।জেসমিনের বড় বোন সাহিদা বেগম জানান, জেসমিন মানসিক ভারসাম্যহীন ছিল। ঢাকার একটি হাসপাতালে ১৫ দিন চিকিৎ সা শেষ করে গত শনিবার তাকে বাড়িতে আনা হয়। তিনি আরও জানান, তাঁর বোন গতকাল সকালে সবার অগোচরে তাঁদের ঘরে রাখা ধানখেতের জন্য ব্যবহূত রাসায়নিক ওষুধ খেয়েছে।এদিকে গত শনিবার রাত নয়টার দিকে সাহিদা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। সাহিদার বাড়ি উপজেলার রাজারগাঁও ইউনিয়নের সাতবাড়ি ভাঙ্গা গ্রামে।