হাজীগঞ্জে জালিয়াতির অভিযোগে দলিল লেখক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও ইউনিয়ন ভূমি কর্মকর্তার (তহশিলদার) স্বাক্ষর জাল করে জমির খারিজ খতিয়ান সৃষ্টির অভিযোগে গত বুধবার বিকেলে একজন দলিললেখককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম তানভীর আহমেদ। বাড়ি উপজেলার নওহাটা গ্রামে। এ ঘটনায় হাজীগঞ্জের এসিল্যান্ড দুলাল চন্দ্র সূত্রধর বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় তানভীর ছাড়াও জমির মালিক মোসাম্মৎ খুকী আক্তার ও তাঁর স্বামী আবু তাহের মজুমদারকে আসামি করা হয়েছে।হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী জসিম উদ্দিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, তানভীরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।