হাজীগঞ্জে জেএমবির যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা এরশাদ উল্যার মৃত্যু হয়েছে। তিনি গত শনিবার চাঁদপুর সদর উপজেলার মধু রোড রেলস্টেশনের মসজিদে জোহরের নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেন।এরশাদ উল্যার গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামে। তিনি মিজি বাড়ির মৃত আবদুল লতিফের ছেলে। ২০০৪ সালে সারা দেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য হয়ে লক্ষ্মীপুর জেলা আদালতে সিরিজ বোমা হামলার আসামি হিসেবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি পলাতক ছিলেন।নিহত এরশাদের পারিবারিক সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর জেলার টুমচর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদে চাকরিরত অবস্থায় তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িয়ে পড়েন। ২০০৪ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার মতো লক্ষ্মীপুর জেলা আদালতে বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা আদালতে মামলা হয়। এরপর তাঁকে মাদ্রাসা কর্তৃপক্ষ চাকরি থেকে বরখাস্ত করে।ওই মামলায় লক্ষ্মীপুর জেলা আদালত দুজনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।