হাজীগঞ্জে ট্রাকের চাপায় বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় কৈতুরী বেগম নামের এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল শনিবার উপজেলার রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
কৈতুরী বেগম (৬০) ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী। এ ঘটনায় গতকাল কৈতুরী বেগমের পরিবারের পক্ষ থেকে ট্রাকচালক আবদুস সালামকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।