হাজীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালোচোঁ উত্তর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের গাজী বাড়িতে গতকাল শনিবার দুপুরে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।
তারা হচ্ছে আলী আশরাফের ছেলে রবিউল (৭) ও একই বাড়ির প্রবাসী জয়নাল আবেদীনের ছেলে মারুফ হোসেন (৭)। নিহত দুই শিশু মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টায় স্কুল ছুটির পর ওই দুই শিশু বাড়িতে ফিরে আসে। এরপর তারা সবার অজান্তে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে পুকুরের পানিতে তাদের লাশ ভেসে উঠে। এলাকার সাবেক ইউপি সদস্য সুলতান মিয়া জানান, পুকুরঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে তারা মারা যায়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।