হাজীগঞ্জে বিএনপি কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে আনোয়ার হোসেন (৩৬) নামের বিএনপির এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত নয়টায় উপজেলার দেশগাঁও গ্রামের মসজিদ বাফড়র পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তাঁর পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।পরিবার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুরে কাজ করতে বেরিয়ে যান। রাতে ঘরে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে খুঁজতে গিয়ে আনোয়ারের মৃতদেহের সন্ধান মেলে। রাতে পুলিশকে খবর দিলে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মো. জসিমউদ্দিন ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করে লাশের সুরতহাল প্রতিবেদনের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠান।আনোয়ারের ভাই আবুল বাশার জানান, গত সোমবার দুজনের সঙ্গে আনোয়ার হোসেনের ঝগড়া হয়। ওই সময় তারা আনোয়ারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। এ ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এলে বোঝা যাবে, এটি হত্যা না আত্মহত্যা।