প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় নৈশপ্রহরী মোস্তফা কামাল হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে।বলাখাল এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধনে বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চবিদ্যালয়, বলাখাল জে এন বালক উচ্চবিদ্যালয় ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ২০০৩ সালের ২০ অক্টোবর রাতে বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী মোস্তফাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২১ অক্টোবর মামলা করা হয়। হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিন বলেন, গোয়েন্দা পুলিশ মোস্তফা হত্যা মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিয়েছে। কিন্তু সেই অভিযোগপত্রের বিষয়ে বাদী পক্ষ আদালতে নারাজি আবেদন জানায়।