হাজীগঞ্জে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকেরা গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক অবরোধ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লোডশেডিংয়ে অতিষ্ঠ হাজীগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের গ্রাহকেরা বেলা ১১টায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক সোয়া দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় অবরোধকারীরা সড়কে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে দেন। পরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দুলালচন্দ্র সূত্রধর, হাজীগঞ্জ সার্কেলের এএসপি প্রণব কুমার রায় ঘটনাস্থলে গিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ প্রত্যাহার করেন।