হাজীগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি কালীমন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার বড়কুল (পূর্ব) ইউনিয়নে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।বড়কুল রামকানাই উচ্চবিদ্যালয়ের শিক্ষক ভবতোষ সাহা বলেন, শুক্রবার রাতে তাঁর বাড়ির সামনে অবস্থিত কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। কয়েক বছর আগেও দুর্বৃত্তরা প্রতিমাটি ভাঙচুর করে পার্শ্ববর্তী ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়কুল (পূর্ব) ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।