হাজীগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জে মাদ্রাসার ছাত্র মাইনুদ্দিন (১৮) হত্যা মামলার এক আসামিকে গতকাল শুক্রবার হাজীগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম গতকাল সাবিনা ইয়াছমিন নামের এক আসামিকে তার গ্রামের বাড়ি উপজেলার কালচোঁ থেকে গ্রেপ্তার করেন।