হাজীগঞ্জে মিছিলও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গৃহবধূ সালমা আক্তারের (২৫) মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন এলাকাবাসী। গতকাল রোববার তাঁরা এই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে হাজীগঞ্জ পৌরসভা ও হাজীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে দুটি মানববন্ধন করেন এলাকাবাসী। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।গত শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সালমার লাশ উদ্ধার করে পুলিশ। অভিযোগ উঠেছে, স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেবর নির্যাতন চালিয়ে তাঁকে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক সাজান। হত্যাকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদস্বরূপ সালমার পরিবার ও এলাকাবাসী সালমার লাশ শ্বশুরবাড়ির বসতঘরের সামনে কবর দেন। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক। মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নেপাল কৃষ্ণ জানান, শনিবার রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত জব্দ করেন। তিনি বলেন, সালমা আত্মহত্যা করলে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের পালিয়ে যাওয়ার কথা নয়। তাঁরা পালিয়ে যাওয়ায় এলাকাবাসী এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে বিক্ষোভ শুরু করেছেন।