হাজীগঞ্জে শিশু অন্তর হত্যা সন্দেহভাজন আসামি দুই দিনের রিমান্ডে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জের আলোচিত শিশু পিয়াসুল হাছান ওরফে অন্তর (৬) হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার সাবেক ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. সেলিম মিয়াকে দুই দিনের রিমান্ডে এনেছে হাজীগঞ্জ থানার পুলিশ।গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপপরিদর্শক আবুল হাশেম তাঁকে রিমান্ডে আনেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গন্ধর্ব্যপুর (দ.) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাশিমপুর গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিনের শিশুপুত্র পিয়াসুল হাছান ওরফে অন্তরকে ৭ জুন পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে খেলার সময় দুজন যুবক মোটরসাইকেলে এসে অপহরণ করেন।৯ জুন কাশিমপুর গ্রামের ঠাকুরবাড়ির পাশের একটি গর্ত থেকে অন্তরের লাশ উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাশেম জানান, অন্তর হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন: সাবেক ইউপির চেয়ারম্যান কাশিমপুর গ্রামের বাসিন্দা মো. সেলিম মিয়া ও একই এলাকার মো. হুমায়ূন কবিরের মেয়ে ফারহানা আক্তার। সেলিম মিয়াকে অন্তর অপহরণ ও হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামি ফারহানা আক্তারকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।