হাজীগঞ্জে শিশুর খণ্ডিত দেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গত সোমবার এক শিশুর খণ্ডিত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় সুহিলপুর গ্রামের একটি খালে শিশুটির দেহের বুকের নিচের অংশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানান। পুলিশ খণ্ডিত অংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির বয়স আনুমানিক ১০ বছর।