হাজীগঞ্জে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে গতকাল সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাঁঠালী দিঘিরপাড় এলাকায় সকাল সাড়ে ১০টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার হাটিলা (প.) ইউনিয়নের কাঁঠালী গ্রামের মুন্সীবাড়ির আলী আশ্রাফ মুন্সীর ছেলে মো. আকতার মুন্সী ও একই গ্রামের পাটওয়ারী বাড়ির ফজলুল হক পাটওয়ারীর ছেলে মো. ইমাম হোসেন। দুর্ঘটনায় সিএনজি গাড়ির চালক মো. হারেছ ও মো. শাহপরান নামের একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উভয়ের বাড়ি কাঁঠালী গ্রামে।