হাজীগঞ্জে ৪০ লাখ টাকার কাজে সমঝোতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪০ লাখ টাকার একটি কাজের জন্য দরপত্রের শিডিউল বিক্রি হয়েছিল ১০৮টি। কিন্তু দরপত্র জমা পড়েছে মাত্র নয়টি। ঠিকাদারেরা নিজেদের মধ্যে সমঝোতা করে কম দরপত্র জমা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৪০ লাখ টাকা ব্যয়ে পুরাতন পৌর ভবনের চতুর্থ তলায় একটি কমিউনিটি সেন্টার নির্মাণের সিদ্ধান্ত হয়। এ জন্য দরপত্র আহ্বান করে পৌরসভা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ছিল শিডিউল বিক্রির শেষ দিন। দরপত্র জমার শেষ দিন ছিল গত বুধবার।হাজীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও দরপত্র কমিটির প্রধান মো. নুরুল আলম জানান, তিনটি গ্রুপে ৩৬টি করে মোট ১০৮টি শিডিউল বিক্রি হয়েছিল। কিন্তু দরপত্র জমা পড়েছে প্রতিটি গ্রুপে তিনটি করে মাত্র নয়টি।মাত্র নয়টি দরপত্র জমা পড়ায় বিস্ময় প্রকাশ করে নুরুল আলম বলেন, ‘আমরা পুনঃ দরপত্র আহ্বানের চিন্তাভাবনা করছি।’নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ঠিকাদারদের মধ্যে একটি সমঝোতা বৈঠক হয়। সমঝোতা অনুযায়ী, যেসব ঠিকাদার শিডিউল কিনেও দরপত্র জমা দেননি, তাঁরা ২২ হাজার টাকা করে পেয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ‘শুনেছি ঠিকাদারেরা নিজেদের মধ্যে সমঝোতা করে দরপত্র দাখিল করেছেন।’কোন কোন ঠিকাদার দরপত্র জমা দিয়েছেন জানতে চাইলে মেয়র বলেন, ‘এখনো আমরা দরপত্রগুলো ভালোভাবে দেখিনি। কাজেই এ মুহূর্তে ঠিকাদারদের নাম বলা যাচ্ছে না।’