হাজীগঞ্জের সেই শিক্ষা কর্মকর্তাকে মহালছড়িতে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিতর্কিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলীকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বদলি করা হয়েছে। গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে লিয়াকতকে বদলির এই আদেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, মাউশির চিঠিতে আগামী ২ জুনের মধ্যে লিয়াকতকে মহালছড়িতে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। হাজীগঞ্জে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ফেনী সদরের শাহ্ আলী রেজা আশরাফীকে।
অভিযোগ রয়েছে, লিয়াকত হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী আশরাফ জামিলের বাসা তালা ভেঙে দখল করেন। এ ছাড়া তিনি এলজিইডি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়াকে মারধর করেন। লিয়াকত আলী তাঁর বদলি প্রসঙ্গে বলেন, ‘হাজীগঞ্জে আমার কাজের মূল্যায়ন করবে এখানকার সচেতন মানুষ।’