হাটখোলার দুদিনব্যাপী অনুষ্ঠান শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে উজ্জীবিত করতে চট্টগ্রামে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘তঁঅশা’ ১৪২২ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘হাটখোলা’।
জেলা শিল্পকলা একাডেমীতে আজ বেলা তিনটায় ‘শিক্ষা ও ফোকলোর’ এবং ‘চট্টগ্রামের সংস্কৃতি’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক মাহবুবুল হক ও লেখক সুভাষ দে। বিকেল পাঁচটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কাল শুক্রবার তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও কবি-সাংবাদিক আবুল মোমেন সেমিনারগুলোতে সভাপতিত্ব করবেন।
এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।