হাটবাজারে ‘বিষ’ মেশানো মৌসুমি ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর অফিস:aফরিদপুরের চরভদ্রাসন উপজেলা শহরসহ বিভিন্ন এলাকার হাটবাজারে প্রচুর পরিমাণে আম, কাঁঠাল ও লিচু বিক্রি হচ্ছে। তবে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ক্যালসিয়াম কার্বাইড, রাইপেনসহ বিভিন্ন বিষাক্ত ওষুধ মিশিয়ে এসব মৌসুমি ফল বিক্রি করছেন। অনুসন্ধানে জানা গেছে, আম, কাঁঠালসহ বিভিন্ন ফল পাকানো, এর রং আকর্ষণীয় করা এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এতে বিষাক্ত ওষুধ প্রয়োগ করা হয়। ‘রাইপেন-১৫’ নামক বিষ মূলত সবজিখেতে পোকা মারার জন্য ব্যবহার করা হয়। তা দিয়ে পাকানো হচ্ছে কলা। ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে আম। কাঁঠাল পাকাতে ব্যবহার করা হচ্ছে ফেনল। আর পচনের হাত থেকে রক্ষা করতে লিচুতে ফরমালিন ছিটানো হচ্ছে। উপজেলা শহরের কয়েকজন ফল ব্যবসায়ী জানান, চরভদ্রাসনে মেহেরপুর, নেত্রকোনা ও রাজশাহী থেকে আম, টাঙ্গাইল থেকে কাঁঠাল, রাজশাহী থেকে লিচু এবং যশোর থেকে কলা আনা হয়। এসব ফল ট্রাকে করে আনার পর গুদামজাত ও বাজারজাত করতে বেশ সময় লেগে যায়। এ সময় পচন থেকে রক্ষা করতে ফলে নানা ধরনের ওষুধ প্রয়োগ করা হয়।স্থানীয় সূত্র জানায়, উপজেলার চারটি বড় বাজারে অন্তত ১৫টি ফলের আড়ত আছে। বেশির ভাগ আড়তে ফলের স্তূপে ওই সব বিষাক্ত ওষুধ প্রয়োগ করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘রাইপেন’ মেশানো কলা খেলে মানবদেহের কিডনি, যকৃত ও মস্তিষ্ক অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কার্বাইড মিশ্রিত আম মানবদেহের পাকস্থলীতে ক্ষত সৃষ্টি করে এবং এতে ক্যান্সার হতে পারে। উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিদর্শক দেবপ্রসাদ মিত্র বলেন, ‘আমরা ফলে বিষ মেশানোর ব্যাপারে সজাগ রয়েছি।’