হাটবাজারের সংখ্যা ও ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটবাজারের মালিকানা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার সঙ্গে সরকারের তিনটি মন্ত্রণালয় জড়িত। হাটবাজারের জমির মালিক ভূমি মন্ত্রণালয়, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে দেশে কতগুলো হাটবাজার আছে, তার কোনো হিসাব এই দুটি মন্ত্রণালয়ের কাছে নেই। প্রত্যক্ষভাবে না থাকলেও বাজার পর্যবেক্ষণের কাজ করে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তর ২০০২ সালে দেশের হাটবাজারের ওপর একটি জরিপ করে। জরিপ অনুসারে, দেশে ১৩ হাজার ১৬৪টি হাটবাজার রয়েছে। অধিদপ্তর সূত্র বলছে, এ সংখ্যা এখন বেড়ে ১৭ হাজারে দাঁড়িয়েছে।