হাটসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ‘প্রচার মাস’ উপলক্ষে গত শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের বিয়ানীবাজারে পদযাত্রা করে ছয়টি হাটসভা করেছে। সকাল ১০টায় সিলেট-বিয়ানীবাজার সড়ক পাশের বারইগ্রাম, থানাবাজার, বিয়ানীবাজার, বৈরাগীবাজার, দুবাগ ও চারখাইয়ে হাটসভা করে সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা সদরের রামধাবাজারে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ করে। এতে সিপিবির সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড হাবিবুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।