হাটহাজারী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ছাত্রলীগের কমিটি গত শনিবার রাতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার ওই ঘোষণার পক্ষে-বিপক্ষে মিছিল হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান ও সম্পাদক আবু তৈয়ব স্বাক্ষরিত এক চিঠিতে মেয়াদোত্তীর্ণ হাটহাজারী উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই চিঠিতে আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন কমিটি গঠনেরও ঘোষণা দেওয়া হয়।এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিলুপ্তঘোষিত কমিটির নেতারা তাঁদের সমর্থকদের নিয়ে গতকাল বিক্ষোভ মিছিল বের করেন। অন্যদিকে কমিটি বিলুপ্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রলীগের অপর একটি অংশের নেতা-কর্মীরা বিকেলে হাটহাজারী উপজেলা সদরে আনন্দ মিছিল করে। মিছিলে দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।