হাটহাজারী জামায়াতের নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহান নাছরিন শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং জানান, দুটি মামলায় সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাঈল জানান, সিরাজুল ইসলামকে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।