হাটহাজারী থেকে নারীর গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী থানার খিল্লাপাড়া এলাকা থেকে গত বুধবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর আনুমানিক বয়স ২৪ বছর।পুলিশ সূত্র জানায়, স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন পাহাড়তলী ওয়ার্ডের খিল্লাপাড়া এলাকায় এক প্রবাসীর মালিকানাধীন সেমিপাকা ঘর ভাড়া নিয়ে চলতি মাসের এক তারিখ থেকে বসবাস শুরু করেন। ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।হাটহাজারী অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আখতার বলেন, রাত সাড়ে ১২টার দিকে দুটি ভিন্ন মুঠোফোন থেকে লাশ উদ্ধারের জন্য ফোন আসে। খবর পেয়ে ওই বাসায় গিয়ে দরজা ভেঙে এক নারীর পচা লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।