হাটহাজারী মাদ্রাসা ও মাসিক পত্রিকার ওয়েবসাইট উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারী মাদ্রাসা এবং মাসিক মুঈনুল ইসলাম পত্রিকার নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী গতকাল শনিবার বিকেলে ওয়েবসাইট দুটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির শামসুল আলম, মহাসচিব জুনায়েদ বাবুনগরী, মাওলানা কবীর আহমদ, মাওলানা হফেজ মুহামঞ্চদ শোয়াইব, মুফতি জসীমউদ্দীন প্রমুখ।
দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ওয়েবসাইট ঠিকানা হচ্ছে, www.darululoom-hathazari.com এবং প্রতিষ্ঠানের মুখপত্র মাসিক মুঈনুল ইসলাম-এর ঠিকানা- www.monthlymueenulislam.com।