প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৭ নম্বর হাটহাজারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌরসভা গঠনসংক্রান্ত চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার নির্বাচন কমিশন এক ফ্যাক্সবার্তায় নির্বাচন স্থগিত করার বিষয়টি জানায়।শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছেন নির্বাচনী মাঠে নামা চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। একাধিক বিক্ষুব্ধ প্রার্থী মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন।উপজেলার ১৫টি ইউপিতে আগামী ১৪ জুন ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। ওই হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। হাটহাজারী সদর ইউপির নির্বাচন স্থগিত হলেও অন্য ১৪টির ভোট গ্রহণ যথাসময়ে হবে।