হাটহাজারী সার্কেল এএসপিকে বহাল রাখার দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আক্তারের বদলি আদেশ বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), জেলা প্রশাসক ও চট্টগ্রামের জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন চারটি থানার জনপ্রতিনিধিরা। হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও ভুজপুর থানাধীন কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ স্মারকলিপি দেন। তাঁরা বাবুল আক্তারের বদলি আদেশ স্থগিত করে হাটহাজারী সার্কেলে বহাল রাখার দাবি জানান। এর আগে কয়েক দিন ধরে একই দাবিতে উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রতিদিনই মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হচ্ছে। স্মারকলিপি দেওয়ার সময় অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান মো. রশিদউদ্দিন চৌধুরী, আলী আজম, আবু জাফর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। ডিআইজি ও জেলা প্রশাসকসহ সরকারের তিন কর্মকর্তা বিষয়টি পুলিশ সদর দপ্তরে জানাবেন বলে জনপ্রতিনিধিদের আশ্বাস দেন।