হাটহাজারীতে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ডের পশ্চিমে বুলবুলিপাড়া আবদুর রশিদ প্রকাশ পাখি সওদাগরের কলোনিতে গত রোববার রাতে অগ্নিকাণ্ডে কলোনির ১০টি বসতঘর ও ছয়টি শুঁটকির গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, রোববার রাত সাড়ে নয়টার দিকে ওই কলোনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।