হাটহাজারীতে আবু ইউসুফ চত্বর উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই-গুমানমর্দন সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবু ইউসুফ স্মরণে ১২ মার্চ বিকেলে একটি চত্বর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চত্বরের উদ্যোক্তা সাংবাদিক আরিচ আহমেদ শাহ্। এতে বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী প্রমুখ।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন ড. আবু ইউসুফ আলম। মৃত্যুর আগ পর্যন্ত নীতি ও আদর্শ নিয়ে বেঁচে ছিলেন। তাঁর অকালমৃত্যুতে দেশের শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান তিনি।