হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানসহ চারজন ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী আজমসহ চারজনকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল শুক্রবার হাটহাজারী সদরের মুরগিরহাট এলাকায় একটি সামাজিক সালিস বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মো. আলী আজমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছুরিকাঘাতে আহত অন্য তিনজন হলেন আবুল কাশেম মিস্ত্রি, নুরুল আক্তার ও নুরুল আফসার। তাঁদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে হাটহাজারী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মইনুদ্দিন নামের এক ব্যক্তি উত্তেজিত হয়ে শেষোক্ত তিনজনকে ছুরিকাঘাত করলে চেয়ারম্যান মো. আলী আজম (৫২) তাঁকে থামাতে যান। তখন তাঁকেও ছুরিকাঘাত করা হয়।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।